ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সৌদির উপহারের ১৫ লাখ ডোজ টিকা হস্তান্তর

 হস্তান্তর করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১৫ লাখ ডোজ করোনার টিকা।


মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কর্মকর্তারা।


এর আগে, গত ৯ নভেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑